ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮/১২/২০২৪, ২:০৯:০৩ PM

সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকরা সব সময় স্বাধীনভাবে সচিবালয়ে থেকে তথ্য সংগ্রহ ও স্বাধীন সংবাদ প্রকাশ করে আসছেন । সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিল করেছে সরকার । শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

সাংবাদিকরা সব সময় স্বাধীনভাবে সচিবালয়ে থেকে তথ্য সংগ্রহ ও স্বাধীন সংবাদ প্রকাশ করে আসছেন । সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিল করেছে সরকার । শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি দিয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছে, ৫৩ বছর ধরে সাংবাদিকরা সচিবালয়ে প্রাঙ্গণে ঢুকে অবাধে সংবাদ সংগ্রহ করছেন।জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা)’র সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন বিবৃতিতে বলেন,এ ধরনের নিষেধাজ্ঞার কারণে যাচাইয়ের বিকল্প না থাকায় ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকবে। সচিবালয়ে প্রবেশে বাধা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সচিবালয়ে সম্পর্কে ভুল সংবাদ প্রকাশের আশঙ্কা তৈরি হবে, যা কোনো পক্ষেরই কাম্য নয়।স্বাধীন সাংবাদিকতায ও গণমাধ্যমের টুটি চেপে ধরে জুলাই-আগস্ট বিপ্লব বাস্তবায়ন করা সম্ভব না।

অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়- সত্য ঘটনা ধামাচাপা দিতেই এমন সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। সাংবাদিকদের জন্য এই কার্ড ইস্যু করে থাকে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করবে কেন ? নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
সচিবালয়ে সাংবাদিকরা অবাধে যাতায়াত করে দুর্নীতি ও নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে। এর ফলে সুবিধাবাদী , তেলবাজ, দুর্নীতিবাজ কর্মচারী-কর্মকর্তারা সব সময় তটস্থ থাকে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতার অধিকার আদায়ে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

ধন্যবাদসহ
ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন
সাধারণ সম্পাদক